
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে এক কো-অর্ডিনেটর সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, তানভীর হাসনাত রবিন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। সভায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও অংশীজনরা অংশগ্রহণ করে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম জোরদার করার বিষয়ে মতামত প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি সফল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা