
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার যুবদলের সদস্য সচিব ও গাওলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিয়াউর রহমান সারুলিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য এক বিঘা জমি দান করেছেন। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এ জমি দান করেন।
এ সময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের সকলকে এগিয়ে আসা উচিত। সারুলিয়া মাদ্রাসার উন্নয়নে ভবিষ্যতেও সকল ধরনের সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
স্থানীয়রা জানান, শেখ জিয়াউর রহমানের এ উদ্যোগ মাদ্রাসার ভবিষ্যৎ উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর এ দানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান