
শাহজাহান সিরাজ :
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন মনা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সুরেন্দ্র বর্মন ঘুতুর ছেলে।
জানা গেছে, জ্যোতিষ চন্দ্র বর্মন মনা শনিবার বাড়িতে ব্যালেন্ডার মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট হলে তিনি গুরুতর আহত হন। এসময় আশেপাশের লোকজন দ্রুত এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জ্যোতিষ চন্দ্র বর্মনের মথরপাড়া বটতলা বাজারে একটি চায়ের দোকানী ছিলেন। ঘুড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন মনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ