
মুহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি,গাজীপুর
অদ্য সোমবার দুপুর ১২ঘটিকার সময় গাজীপুর প্রেসক্লাবে ‘ভাওয়াল রাজদিঘী সংস্কার ও টেকসই উন্নয়ন আন্দোলন’ সংগঠন সংবাদ সম্মেলন করেন। গাজীপুর অঞ্চলের ঐতিহাসিক ভাওয়াল রাজদিঘীর অস্তিত্ব রক্ষা, পরিবেশ উন্নয়ন এবং এর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে এবং কাজী আজিমউদ্দিন কলেজ পুকুরের দ্রুত সংস্কার করে কলেজে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পরিবেশ সৃষ্টি এবং পর্যায়ক্রমে শহরের অন্যান্য খাসপুকুর গুলো দখল দূষণমুক্ত করে পুকুরের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রাণের গাজীপুরকে দূষণমুক্ত করার দাবী জানান। এছাড়াও রাজদিঘীর পাশেই একটি সমৃদ্ধ ‘ভাওয়াল জাদুঘর’ নির্মাণ করার প্রস্তাব রাখেন যেখানে গাজীপুরের কৃষ্টি-সংস্কৃতি, গাজী বংশের ইতিহাস এবং ভাওয়াল রাজাদের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত থাকবে। রাজদিঘীর সংস্কার ও উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক ‘ভাওয়াল রাজবাড়ি’ সংস্কার ও স্থায়ীভাবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।তারা দাবি করেন গাজীপুর শহরটিকে একটি সুপরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলে ন্যূনতম প্রবেশমূল্য নির্ধারণের মাধ্যমে সরকারি রাজস্ব আয়ের পথ তৈরি তৈরি করা সম্ভব যা দিঘীর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণে সহায়ক হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম আলম। সংগঠনের আহবায়ক মনোয়ার হোসেন রনি সিরাজুল হক খোকা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ