
রবিউল হাসান লায়ন: জামালপুর জেলা দোকান মালিক সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে ঘোষিত এ কমিটিতে আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরীকে সভাপতি এবং আলহাজ্ব নজরুল ইসলাম আকন্দকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জানা গেছে, রাজধানীর মগবাজারে সমিতির নিজস্ব কেন্দ্রীয় কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে কেন্দ্রীয় সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব জহিরুল হক ভূঁইয়া ও অন্যান্য ভাইস প্রেসিডেন্টদের যৌথ বিবৃতির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আলহাজ্ব মতিউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, জামাল হোসেনকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং হাসান আল-মাহিনকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি হেলাল উদ্দিন বলেন, জামালপুর জেলা দোকান মালিক সমিতি একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন। তিনি নবগঠিত কমিটিকে দ্রুত অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক