
সাব্বির আহামেদ , রাজশাহী সদর :
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ২টা ৪৫ মিনিটে র্যাব হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স উইং-এর সহযোগিতায় র্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বেলপুকুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে।
সংবাদে উল্লেখ করা হয়, কিছু মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে দুপুর ২টার দিকে বেলপুকুর বাইপাস মোড়ে মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্ট চলাকালে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর ব্যাগ থেকে ৩৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনকারীকে আটক করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

আরও পড়ুন
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত