
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান। প্রতি শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদ এনামুল হক, রিয়াদ মাহমুদ শিকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, ছাত্রদল নেতা মইন হোসেন তালুকদার, বিএনপি নেতা সাইদুল হক পিন্টু, বাজার কমিটির সাধারণ সম্পাদক সোয়াব সিদ্দিকী প্রমুখো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত থেকে কাজে অংশগ্রহণ করেন।
এছাড়াও এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী, বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ মানুষ। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে একই ধারাবাহিকতায় উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে উপজেলা সংলগ্ন ইকো পার্কের সামনে ভারানি খালে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার করা হয়।
“ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে অংশীজনদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সম্মিলিত অভিযান” স্লোগান তুলে ধরা ব্যানার সহকারে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দাও, কাঁচি সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাথে সাংবাদিক ও রাজনৈতিক নেতারা পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য নিয়মিতভাবে এই পরিছন্নতা অভিযান চালিয়ে যাওয়া হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে এই উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত