হোম » সারাদেশ » নাচোলে নতুন কুঁড়ি স্পোর্টস এর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কমিটির সভা 

নাচোলে নতুন কুঁড়ি স্পোর্টস এর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কমিটির সভা 

মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নতুন কুঁড়ি স্পোর্টস এর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, মুন্সি  হযরত আলী উচ্চ বিদ্যালয় (অবসরপ্রাপ্ত) শিক্ষক আব্দুল হক, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা, খুরশেদ মোল্লা সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম তুষার, শিবপুর ম্যালাডাঙ্গা দাখিল মালসার শিক্ষক ফারুক হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, পৌর ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। পিছিয়ে পড়া প্রান্তিক ছেলে-মেয়েদের নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণের মাধ্যমে দেশের খেলোয়ার তৈরির কাজ শুরু করেছে সরকার।১২থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে মোট সাতটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।খেলাগুলো প্রথমে উপজেলা পর্যায়ে শুরু হবে।
সেখান থেকে বিজয়ীরা জেলা ও বিভাগীয় পর্যায় হয়ে সবশেষে জাতীয় পর্যায়ে অংশ নেবে।যাতেকরে এই কর্মসূচির মাধ্যমে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হচ্ছে।এছাড়া বিকিএসপি ( BKSP) র  মাধ্যমে তাদের উন্নত প্রশিক্ষণ, পড়াশোনা এবং  সার্বিক দায়িত্ব নেবে সরকার।  ইউএনও (ভারপ্রাপ্ত)  আরও বলেন,তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে,একটি সুস্থ ও কর্মঠজাতি গঠনে “নতুন কুঁড়ি স্পোর্টস,” মাইলফলক হিসেবে কাজ করবে।
  তাই আসুন, আমরা সবাই নাচোল উপজেলার ক্রীড়া জগতটিকে দলমত নির্বিশেষে সুন্দরভাবে গড়ে তুলি। এই ক্রীড়ায় একদিন দেশের জন্য সম্মান বয়ে আনবে,তেমনি এই ক্রীড়া আমাদের মধ্যে সুন্দরভাবে বন্ধুত্বের  বন্ধন ও তৈরি করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!