
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাপক আলোচনার চলছে। উপজেলার একই পরিবারের দুই চাচাতো-জেঠাতো বোন সাদিয়া হক ও সালিমা তালুকদার আরুণীর মনোনয়নপত্র জমা দেয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুণী পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। অন্যদিকে, সাদিয়া হক দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয়। আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ, একাধিকবার গ্রেফতার ও কারাবরণসহ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ড চালিয়ে যান।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ বলেন, মনোনয়ন প্রক্রিয়ায় যোগ্যতা, ত্যাগ, অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি আরও বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বই নেবে এবং যিনি দলকে সংগঠিত করতে সক্ষম হবেন, তাকেই মনোনয়ন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এখন সকলের দৃষ্টি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে। সংরক্ষিত নারী আসনে শেষ পর্যন্ত কে মনোনয়ন পাচ্ছেন, তা নিয়েই চলছে রাজনৈতিক অপেক্ষা ও জল্পনা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান