
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে নানা অনিয়মের অভিযোগে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতা হুসেইন জাহাঙ্গীরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বেলা বারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ এই অভিযান পরিচালনা করেন। এই সময় তাকে সহায়তা করেন ভৈরব থানার পুলিশ ও আনসার সদস্যগণ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাসস্ট্যান্ড এলাকার গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠান প্রেমা এন্টারপ্রাইজে নিয়মবহির্ভূত এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সময় বিক্রেতাকে ক্যাশ মেমো ছাড়া সিলিন্ডার বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের মধ্যে প্রতিষ্ঠানের সকল অসংগতি দূর করার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ প্রতিষ্ঠানে এসে দেখলাম এখানে নিয়মিত রেজিস্টার করা হয় না। ক্রেতাকে মালের মেমো দেওয়া হচ্ছে না। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রও প্রণয়ন করা হয়নি। আজ সতর্কতামূলক অভিযান পরিচালনা করলাম।
অভিযানে প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের মালিককে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৬ তারিখে এসে দেখব নির্দেশনা মতো প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করা হয়েছে কিনা। তা না হলে উক্ত প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল