
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানে মাদক বহন, গাঁজা উদ্ধারসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে আশুগঞ্জ থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ০১ টি নীল রংয়ের পিকআপ ভ্যান আটক করে। পরে পিকআপটিতে তল্লাশী করে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন-১। মোঃ সোহাগ মিয়া (৩৫),পিতা- মোঃ আজিজুল হক,মাতা- নুর নাহার,সাং- চক পাঠাঘাট,থানা- নকলা জেলা- শেরপুর। ২। সোহেল রানা (৩৫),পিতা- হাসান আলী মাতা- হোসনা বেগম,সাং- বারবৈকা, গাজীপুর সিটি কর্পোরেশন,থানা- বাসন,জেলা- গাজীপুর
উক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান