হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ 
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানে মাদক বহন, গাঁজা উদ্ধারসহ ০২ মাদক কারবারিকে  গ্রেফতার করা হয়।  রবিবার  সকাল সাড়ে নয়টার দিকে  আশুগঞ্জ থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে  ০১ টি নীল রংয়ের পিকআপ ভ্যান আটক করে। পরে  পিকআপটিতে  তল্লাশী করে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন-১। মোঃ সোহাগ মিয়া (৩৫),পিতা- মোঃ আজিজুল হক,মাতা- নুর নাহার,সাং- চক পাঠাঘাট,থানা- নকলা জেলা- শেরপুর। ২। সোহেল রানা (৩৫),পিতা- হাসান আলী মাতা- হোসনা বেগম,সাং- বারবৈকা, গাজীপুর সিটি কর্পোরেশন,থানা- বাসন,জেলা- গাজীপুর
উক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ  থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!