হোম » সারাদেশ » বগুড়া সদর-৬ আসনের উপ নির্বাচনে জয়ী বাদশার শপথ গ্রহণ

বগুড়া সদর-৬ আসনের উপ নির্বাচনে জয়ী বাদশার শপথ গ্রহণ

বগুড়া থেকে রাহানুল ইসলাম এর রিপোর্ট :
জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল (১৪৫ শেরপুর-৩) ও মোঃ রেজাউল করিম বাদশা (৪১ বগুড়া-৬) কে শপথ করিয়েছেন । রবিবার (১২ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন৷
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।▫️

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!