হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দীর্ঘ ৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি হয়েছে। মের্সাস মিফা ইন্টারন্যাশনাল আমদানিকারক নামের প্রতিষ্ঠান ৩ ট্রাকে ১১৬ টন গম আমদানি করেছেন। এসব গম ভারতের বুনিয়াদপুর এলাকা থেকে আমদানি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকালে হিলি বন্দরে গমের ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি।
আমদানিকারক আবুল বাশার মম বলেন,দীর্ঘ ৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি করা হয়েছে। এর আগে ২০২২ সালের মে মাসে গম সর্বশেষ আমদানি হয়। ভারত সরকার তাদের দেশে গমের সংকট দেখিয়ে গম রপ্তানি বন্ধ করে দেন। তবে ভারত সরকার তিন সপ্তাহ হয়েছে ২৫ লক্ষ মেট্রিকটন গম রপ্তানির অনুমতি দিলে আজকে ৩ ট্রাকে ১শত ১৬ টন গম আমদানি করা হয়েছে। এসব গম ২৭৭ ডলারে আমদানি করা হয়েছে। যা বাজারে ৩৭ থেকে ৩৮ টাকায় বিক্রি হতে পারে। দেশের বাজারে গমের চাহিদা থাকায় এই গম গুলো ভারতের বুনিয়াদপুর থেকে আমদানি করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক