
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে এ পর্যন্ত সর্বমোট ৫ জন শিশু রোগী ভর্তি হয়েছেন । ভেড়ামারা উপজেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের রোগী বর্তমানে ২জন ভর্তি আছে। বাকী ৩জন রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।
হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আফছানা মিমি জানান, হামের রোগীদের চিকিৎসায় হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড আছে। সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, হামের লক্ষন নিয়ে এ পর্যন্ত মোট ৫জন শিশু রোগী ভর্তি হয়েছিলো এর মধ্যে ৩জন সুস্থ হয়ে বাড়ী চলে গেছেন বাকী ২জন আমাদের হাসপাতালের আইসোলেশনে আছেন। কোন রোগীর মৃত্যু হয়নি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান