
শাহজাহান সিরাজ:
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে লাইনে বৃহস্পতিবার দুপুরে জ্বালানি তেল নিতে গিয়ে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। আহতরা হলেন- কাওসার আলী (২৫), জাহিদ হাসান (২৩) ও সিহাব মিয়া (২২)। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রোল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হয়। পরে স্থানীয়রা তাদের পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা