হোম » সারাদেশ » কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল পুনঃখনন  কার্যক্রম শুরু করা হয়েছে। এর ধারাবাহিকতায়
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালী উপজেলায় কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল পুনঃখনন  কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর বাস্তবায়নে পরিচালিত এই কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. আহসান কবির। তিনি সরাসরি খাল খনন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার ও সাংগঠনিক সম্পাদক নাজির আহমেদ।
এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মঈন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএডিসির প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
স্থানীয়দের মতে, খাল পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার কৃষিজমিতে সেচ ব্যবস্থা উন্নত হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!