
বখতিয়ার রহমান,পীরগঞ্জ(রংপুর)
রংপুরের পীরগঞ্জে খাদ্য বান্ধব কর্মসুচীর চা’ল গ্রহনে বেশীর ভাগ উপকার ভোগীদের মাঝে অনিহার সৃষ্টি হয়েছে । ফলে তারা ডিলারদের কাছ থেকে চা’ল উত্তোলনের পর তা চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। এতে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে এসব উপকার ভোগীর আদৌ চাউলের প্রয়োজন আছে কি ? যদি নাই থাকে, তাদের কার্ড বাতিল করে প্রকৃত ব্যাক্তিদের নাম তালিকাভুক্ত করে তাদেরকে এ কর্মসুচীর আওতাভুক্ত করা প্রয়োজন বলে মনে করছেন।
সংশ্লিষ্ট ক্ষেত্রে জানা গেছে বিগত ২০১৬ সালে পীরগঞ্জের ১৫টি ইউনিয়নে খাদ্য কর্মসূচির আওতায় ২৪ হাজার ৯শ’ ৬৩ জনকে তালিকাভুক্ত করা হয়। পীরগঞ্জ উপজেলা খাদ্য বিভাগ থেকে প্রতি মাসে ৪৩ জন ডিলারের মাধ্যমে প্রতি জনকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চা’ল বিক্রি করা হচ্ছে । এতে প্রতি মাসে উপকার ভোগীদের মাঝে প্রায় সাড়ে ৭শ’ মেট্রিক টন চা’ল বিতরণ করা হচ্ছে।
এদিকে সরেজমিন বিভিন্ন এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে স্বচ্ছতার সঙ্গে খাদ্যবান্ধব কর্মসুচীর উপকার ভোগীদের তালিকা করা হয়নি। দলীয় বিবেচনায় অনেক স্বচ্ছল ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তালিকা সম্পন্ন করার বিগত ৯/১০ বছরে অনেক উপকারভোগী আর্থিক ভাবে স্বচ্ছল হয়েছেন। এ দু’ শ্রেণীর ব্যাক্তি এখনও খাদ্যবান্ধব কর্মসুচীর তালিকাভুক্ত রয়েছেন। এদের সংখ্যা প্রায় অর্ধেকেরও বেশী । যাদের এ চাউলের প্রয়োজন নেই । তারাই চাউল উত্তোলনের পর উক্ত চা’ল ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। যে কারনে চা’ল বিক্রয়ের দিন কেন্দ্রের আশপাশে ব্যবসায়ীদের আগমন ঘটছে এবং তারা নির্বিগ্নে চা’ল ক্রয়ের সুযোগ পাচ্ছেন। অথচ এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন আশানুরুপ পদক্ষেপ ।
নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য বান্ধব কর্মসুচীর একাধিক ডিলার এর সঙ্গে কথা হলে তারাও এর সত্যতা স্বীকার করে অভিন্ন মতামত প্রকাশ করে বলেন, আমরা উপকার ভোগীদের মাঝে চাল বিক্রি করি । তারা উক্ত চা’ল বিক্রি করলে আমাদের কিছু করার নেই ।
সর্বপরি উপজেলার সচেতন মহল মনে করেন জরুরী ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসুচীর পুর্বোক্ত তালিকা বাতিল করে স্বচ্ছতার সঙ্গে নুতন তালিকা করা হলে সমাজের প্রকৃত হতদরিদ্ররা এ সুবিধার আওতায় আসবে। অন্যথায় এ ক্ষেত্রে সরকারের প্রকৃত উদ্যেশ্য ভেস্তে যাবে ।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমুল্য কুমার সরকার অভিযোগের অনেকটাই সত্যতা স্বীকার করে বলেন, আমরাও এ ধরনের অভিযোগ পাচ্ছি। তবে এটাই বাস্তব খাদ্যবান্ধব কর্মসুচীর তালিকা আরো স্বচ্ছ হওয়া প্রয়োজন । এ ছাড়া এখন অনেকের এ চা’লের প্রয়োজন নেই । তবে আমরা চেষ্টা করছি প্রকৃতরা যেন এ তালিকার আওতায় আসে ।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা