
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় চাঞ্চল্যকর মমেনা বেগম (৭০) হত্যা মামলার দুই এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া জানায়, পৃথক দুটি অভিযানে মোঃ জেলাল হোসেন (৪২) ও মোছাঃ স্বপ্না বেগম (৩৮)কে গ্রেফতার করা হয়। তারা উভয়েই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিরামপুর জাবারীপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সকালে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামীরা ভিকটিমের বাড়িতে গিয়ে গালিগালাজ ও মারধর শুরু করে। একপর্যায়ে জেলাল হোসেন মমেনা বেগমকে কিল-ঘুষি মারলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন এবং মারা যান।
এ ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে বগুড়া শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ: ০৬/০৪/২০২৬, ধারা: ১৪৩/৪৪৮/৩২৩/৩০২/৩৪)।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল ৭ এপ্রিল ভোরে বগুড়ার গাবতলী উপজেলার পাঁচপাইকা হরিতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জেলাল হোসেনকে এবং পরে স্বপ্না বেগমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত