
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রির সময়,ট্রাক্টর জব্দ ও এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে,ভ্রাম্যমান আদালত।
সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার খাজুরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকতা আল এমরান খাঁন।
আটককৃতরা হলেন,খাজুরার চাঁনপুরের মোঃ মোফাজ্জুলের ছেলে মোঃ ইয়াদুল ও গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে মোঃ আজাদুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে ঐ এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা