
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে একটি মাত্র ফিলিং স্টেশন হওয়ায় এখানে মোটরসাইকেলের সকাল থেকে দীর্ঘ লাইন থাকে সব সময়। এছাড়াও অন্যান্য তেলের পাম্প গুলোর বন্ধ থাকলেও হিলি ফিলিং স্টেশনে তেল বিক্রি কার্যক্রম চালু রয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল) সকালে পাম্পে গিয়ে দেখা যায় ভোর থেকে তেল নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছেন মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘ ১ কিলোমিটার পযর্ন্ত এই লাইন লক্ষ করা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার উপস্থিতি যাদের মোটরসাইকেল লাইসেন্স আছে তাদের শুধু তেল দেওয়া হচ্ছে, যাদের লাইসেন্স নেই তাদেরকে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, হাকিমপুরে সুষ্টভাবে তেল বিতরনের জন্য লাইন করে সকাল থেকে তেল বিতরণ করা হচ্ছে।আমি সবসময় চাই এই এলাকার মানুষ ভালোভাবে নিরবিচ্ছিন্ন ভাবে তেল দিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্য অর্থাৎ যারা চাকরি করেন বা ব্যবসা করেন তারা যেন চলাফেরা করতে পারেন, যার লক্ষে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে তেল দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা