হোম » সারাদেশ » ধুনটে পঞ্চম শ্রেণীর ইস্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

ধুনটে পঞ্চম শ্রেণীর ইস্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেনী স্কুল ছাত্রী (১২) বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) রাতে শিশুটির বাবা বাদি হয়ে আব্দুল কাদের (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। আব্দুল কাদের একই ইউনিয়নের যুগিগাঁতি গ্রামের মৃত অবিয়া ফকিরের ছেলে। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত আব্দুল কাদের।

‎মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার যুগিগাঁতি গ্রামের বাসিন্দা আব্দুল কাদের তার মেয়ে বেগম খাতুনকে একই ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের মহরম আলীর সাথে বিয়ে দেয়। মহরম আলী চাকরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে। তার পরিবারে কেউ না থাকায় আব্দুল কাদের মাঝে মাঝে মহরম আলীর এসে ঘরবাড়ী দেখা শোনা করেন। ঘটনার দিন শুক্রবার আব্দুল কাদের তার জামাই মহরত আলীর বাড়ীতে এসে মহরম আলীর প্রতিবেশী পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ১২ বছর বয়সী শিশুকে নাতনী সম্মোধন করে ঘর পরিষ্কার করার কথা বলে ডেকে নেন। শিশুটি ঘরে প্রবেশ করলে মহরম আলীর শশুর যুগিগাঁতি গ্রামের বাসিন্দা আব্দুল কাদের শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। ঘটনার জানার পর শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবো বলে আশা করছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!