
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট থানা পুলিশের অভিযানে মোশাররফ হোসেন (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন উপজেলার পীরহাটি গ্রামের মৃত শাহের উদ্দিনের ছেলে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওসমান গণি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ এপ্রিল রাতে গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতী মৌজার ইয়াকুব আলীর মোড়ে, জনৈক রঞ্জু প্রফেসারের পরিত্যক্ত ইটভাটার গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাকে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার