হোম » সারাদেশ » নাচোলে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ

নাচোলে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ

মোঃআরিফুল ইসলাম,  নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধিঃ  
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে নাচোল মধ্য বাজার এলাকায় সরকারি কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়।
​নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি)  সুলতানা রাজিয়া। অভিযানে দলমত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা।
​অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  সুলতানা রাজিয়া বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবারকে তাদের নিজ নিজ আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানান। এছাড়া বাজারে মাছ ও মাংস বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থানে মাছ-মাংস বিক্রি করা এবং বর্জ্য ফেলার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
​উপস্থিত নেতৃবৃন্দ এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং মশার প্রজনন রোধে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।
আগামী সপ্তাহে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে তিনি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!