
নিজস্ব প্রতিবেদক
নাটোরের নলডাঙ্গায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থীর সার্বিক সহযোগিতায় চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। বিনামূল্যে চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় রোগীরা মেয়র প্রার্থীকে সার্বিকভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বৃহস্প্রতিবার (২ এপ্রিল) রোগীদের চোখের ছানি অপারেশন সম্পন্ন করে বগুড়া হতে গাক চক্ষু হাসপাতালের নিজস্ব বাসে করে নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে রেখে যায়।
মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া রোগীদের উদ্দেশ্য বলেন, অপারেশন পরবর্তী যে নিয়ম কানুন গুলো ডাক্তার বলে দিয়েছে তা সঠিক ভাবে মেনে চলার পরামর্শ দেন। তাদের যাওয়া আসা, থাকা খাওয়াতে কোন সমস্যা হয়েছে কি না সে বিষয়ে খোঁজ খবর নেন। রোগীদের কাছে দোয়া চান যাতে ভবিষ্যতে এ ধরনের সেবা মূলক কাজ আরো বেশি করতে পারেন। ছানি অপারেশন করা এক মহিলা বলেন, মেয়র প্রার্থীর সার্বিক সহযোগিতায় চোখের ছানি অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমাদের যা ঔষধ লাগে সব দিয়ে দিয়েছে। আমাদেরকে আদর সম্মানের সাথে সেখানে রেখেছে। আজকে আমাদের ছুটি দিয়েছে।
ছানি অপারেশন করা এক বৃদ্ধ বলেন, মেয়র প্রার্থী জিয়া ভাইয়ের নেতৃত্বে আমরা গিয়েছি আবার তার নেতৃত্বে ভালোভাবে ফিরে এসেছি। আমাদের খাওয়া দাওয়ার কোন সমস্যা হয় নি। আমরা সকল সেবা সুন্দর ভাবে পেয়েছি। আমাদের কোন টাকা পয়সা লাগে নি। উল্লেখ্য গত ৩০ মার্চ নলডাঙ্গা ডায়াবেটিস সেন্টারে বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনযোগ্য রোগীদের ৩১ মার্চ বগুড়া গাক চক্ষু হাসপাতালের নিজস্ব বাস দ্বারা তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিনামূল্যে অপারেশন সম্পন্ন করে আজ ২ এপ্রিল বৃহস্পতিবার রেখে যায়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা