
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি শেরপুর থানার উত্তর সাহাপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় মইদুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে জীবনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই তোফাজ্জল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক