
মোঃ আরিফুল ইসলাম , নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে নাচোল থানাপুলিশ। নাচোল থানার ওসি(তদন্ত) এসএম নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে
নাচোল থানার এসআই আব্দুল হাই এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাত সোয়া ১০ টায় ফতেপুর ইউপির উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামস্থ জনৈক লিটনের আমবাগানে অভিযান পরিচালনা করে। ওই সময়
(১৭ পুরিয়া) ৩ গ্রাম হেরোইন ও ১৩০ গ্রাম গাঁজা বেচাকেনার সময় উসির বেলডাঙ্গা গ্রামের মহশিন আলীর ছেলে রশিদুল ইসলাম কালু(২২), ইসলামপুর খৈন্ধা গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল আলিম(৩৫), চাঁদপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে তাইজুল ইসলাম ভোলা(৪৫) ও একই গ্রামের মৃত একরামুল হকের ছেলে ইউসুফ আলী(৩২)কে ঘটনাস্থলেই আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে তারা স্বীকার করে। আজ বুধবার মাদক আইনে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২