হোম » সারাদেশ » বগুড়ায় বিএনপির উঠান বৈঠক শেষে বৃক্ষরোপণ

বগুড়ায় বিএনপির উঠান বৈঠক শেষে বৃক্ষরোপণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাঘোপাড়া খোলার ঘরে আসন্ন ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য সদর আসনের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা। তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুল হক টুকু, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক হামিদুর রহমান ডাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেন সজল, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মিলন, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোঃ আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি।
এছাড়াও ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন যাদু মেম্বার, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, শহিদুল ইসলাম স্বপন, লুৎফর রহমান, শফিকুল ইসলাম, শাজাহান আলী, আমিনুল ইসলাম মিঠু, নাসির উদ্দিন, সাজেদুল ইসলাম মিলন, শ্রমিকদলের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক আলী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!