
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচর গ্রাম থেকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে এলাকাবাসী তিনজনকে আটক করে। বিষয়টি মেঘনা থানা পুলিশকে জানানো হলে
পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয় হালিম মেম্বারের বাজার তাদের কাছে থাকা বাজারের ব্যাগ ও নারীদের সাইড ব্যাগ তল্লাশি করে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার আসলাম মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মৃত রফিকুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ফরহাদ হোসেনের ছেলে মোতালেব মন্ডল (২০)।
মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত