হোম » সারাদেশ » বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ হাসান আলী বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আজ বিকেলে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে “ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬” বিষয়ক এক জনসচেতনতামূলক সভা বালিয়াডাঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন করা হবে। কোনো প্রকার তদবির বা দালালচক্রের মাধ্যমে নিয়োগের সুযোগ নেই বলে তিনি সবাইকে সতর্ক করেন।

সভায় তিনি আরও বলেন, যোগ্য ও মেধাবী প্রার্থীদের পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করাই মূল লক্ষ্য। এ সময় নিয়োগপ্রত্যাশী তরুণ-তরুণী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সঠিক তথ্য জানানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!