হোম » সারাদেশ » আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাড়াই তাহলে দুর্নীতি মুক্ত করা সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী

আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাড়াই তাহলে দুর্নীতি মুক্ত করা সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী

মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

কেউ যদি আমরা যুদ্ধে না যাই কে দেশটা স্বাধীন করবে। আমরা যদি দূর্ণীতির বিরুদ্ধে রুখে না দাড়াই তবে, আমরা কার উপর আগামী প্রজন্মকে রেখে যাবো। স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিভাবে দূর্নীতিমুক্ত করবো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সবেশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, গেল ৮ বছর হামের টিকা দেয়নি বিগত সরকারগুলো। এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর চারটিই রাজশাহীতে পাঠানো হবে। একই সঙ্গে হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও এমপি ডা. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: শামিম হায়দারসহ আরো অনেকে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!