
এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাজেদুল হক সাজু (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে জিআর নং-১৫৯/২০১৮ (শিব), প্রসেস নং-২১৬/২৫, তারিখ-০১/০৯/২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ১(ক) ধারার মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাজু গ্রেফতার এড়াতে বগুড়া শহরের খান্দার এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) সিপিএসসি বগুড়ার একটি অভিযানিক দল খান্দার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাজেদুল হক সাজু (পিতা: মোঃ শাহজাহান হক, গ্রাম: ঠনঠনিয়া নতুনপাড়া, থানা: সদর, জেলা: বগুড়া) কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, উক্ত মামলায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক