
মোঃআরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্জাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা হয়। সেই সাথে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নাচোল সরকারি কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ ,আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন। এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে আনন্দঘন পরিবেশে সুধী বনাম ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিক বনাম উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন ইভেন্টে এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, রাজবাড়ি কলেজের প্রভাষক হুমায়ুন কবির আজমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২