
মোঃ জামাল শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোহাম্মদ হোসেন মোল্লা (২৫) নামের এক যুবকের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোয় তিনি গুরুতর আহত হয়েছেন। তার দুই পা’সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে।
শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে১২ টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি খাগড়াবাড়িয়া গ্রামের মোঃ মোশাররফ হোসেন মোল্লার ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, খাগড়াবাড়িয়া দক্ষিন পাড়া প্রাইমারী স্কুলের পিছনে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। আশপাশের লোকজন এগিয়ে আসার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মোহাম্মদ হোসেন হাত দিয়ে হামলা প্রতিহত করার চেষ্টা করলেও তার মাথায় এবং দুই হাত পা’সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়।
হাসপাতালে মোহাম্মদ হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘হঠাৎ করেই কয়েকজন আমাকে ওপর হামলা চালায়। তাদের আমি চিনতে পারছি এবং পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়েছে বলে জানাতে পারছি।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘দক্ষিন পাড়া প্রাইমারী স্কুলের পিছনে গেলে দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ হোসেনের মারাত্মক জখম হয়েছেন। হামলার কারণ এবং হামলাকারীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।’

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা