
মোঃ লিখন ইসলাম, নীলফামারী প্রতিনিধি
ঈদে আনন্দ ভাগাভাগি করতে গ্রামে আসা এবং গ্রামে বসবাসকারী নীলফামারী -১ আসন, ডোমার – ডিমলার সর্বস্তরের সকলকে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে এই পরামর্শ দেন যাহা নিম্নে হুবাহু তুলে ধরা হলো : প্রিয় নীলফামারী-১ আসনের ডোমার ও ডিমলাবাসী,
ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে গিয়ে আমরা অনেকেই ঈদের পরের দিন আত্মীয়-স্বজনের বাড়ি যাতায়াত করি। কিন্তু এই আনন্দঘন সময়ে অসতর্কতা থেকে সৃষ্টি হতে পারে যানজট, সড়ক দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা ও ভোগান্তি।
আমি সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি—
নিজে সতর্ক হোন, পরিবারকে সতর্ক রাখুন, এবং নিরাপদ চলাচল নিশ্চিত করুন।
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
১. অপ্রয়োজনে অতিরিক্ত ভিড় ও ঝুঁকিপূর্ণ যাত্রা এড়িয়ে চলুন।
২. মোটরসাইকেল চালালে অবশ্যই হেলমেট ব্যবহার করুন, অতিরিক্ত যাত্রী বহন করবেন না।
৩. অপ্রাপ্তবয়স্কদের কোনোভাবেই যানবাহন চালাতে দেবেন না।
৪. ট্রাক, ভটভটি, নছিমন-করিমন বা অনিরাপদ যানবাহনে যাতায়াত থেকে বিরত থাকুন।
৫. চালকদের প্রতি অনুরোধ—অতিরিক্ত গতি, ওভারটেকিং ও অসচেতন ড্রাইভিং থেকে বিরত থাকুন।
৬. বাজার, সড়ক ও জনসমাগমস্থলে শৃঙ্খলা বজায় রাখুন।
৭. কোথাও কোনো বিশৃঙ্খলা বা জনভোগান্তির ঘটনা দেখলে দ্রুত প্রশাসনকে জানান।
ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সবাই নিরাপদে, স্বস্তিতে ও শান্তিপূর্ণভাবে আপনজনের কাছে পৌঁছাতে পারে। আসুন, আমরা সবাই সচেতন হই, শৃঙ্খলা মেনে চলি এবং একটি নিরাপদ, সুন্দর ও দুর্ঘটনামুক্ত ঈদ-পরবর্তী পরিবেশ গড়ে তুলি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক