
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি ইলিয়াছ শাহেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, ফরিদপুর জেলার সাদ তেল পাম্প নামক স্থানের সামনে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ইলিয়াছ শাহেদ গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। সড়কে নিরাপদে চলাচলের জন্য সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার