
রবিউল হাসান লায়ন, জামালপুর
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জামালপুরে সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে জামালপুর প্রেসক্লাব। আজ দুপুরে সরকারি শিশু পরিবারে সব শিশুর হাতে এসব নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, জেলা সমাজসেবার সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শিরিনা পারভীন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক লুৎফর রহমান সহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
ঈদের আগে নতুন পোশাক পেয়ে উচ্ছ্বাসে ভেসে ওঠে সরকারি শিশু পরিবারের শিশুরা। তাদের হাসিমুখেই ফুটে ওঠে আসন্ন ঈদের আনন্দ।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার