
মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীমের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ পৌর শাখার আমির মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সামর্থ্য অনুযায়ী সকলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং উপস্থিত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল