
আলমগীর সিকদার, টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে গণঅধিকার পরিষদের (জিওপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা কমিটির উদ্যোগে রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে (সিটির ৫৭ নং ওয়ার্ডস্থ) টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এই কর্মশালা ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের টঙ্গী পূর্ব থানা কমিটির সভাপতি মোঃ মোশতাক সরকার টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক (ভিপি) মো: নূরুল হক নুর (এমপি)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (এমপি)। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি হাজী মোবারক হোসেন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডল প্রমুখ।
আলোচনা সভায় স্থানীয় টঙ্গী বাজারে একটি নতুন ব্রীজ নির্মাণের প্রস্তুতি দিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বাংলাদেশকে আধুনিকায়নের বিনির্মানে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এরপর দেশ ও জাতির কল্যাণে দোয়াপাঠ শেষে উপস্থিত সকলের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের