
আবু তারেক বাঁধন পীরগঞ্জ ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁদের অবদান নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, পীরগঞ্জের সাংবাদিকতা বিকাশে যাঁরা কাজ করে গেছেন, তাঁদের আদর্শ ও বস্তুনিষ্ঠতা বর্তমান প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে।
আলোচনায় বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সহ সভাপতি ফজলুর কবির, সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা। দোয়া ও ইফতার মাহফিলে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিকরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার