
রবিউল হাসান লায়ন, জামালপুর
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে জামালপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ ২০২৬) সন্ধ্যায় শহরের হোটেল তাজ মিলনায়তনে জেলা যুবদলের সদস্য সচিব ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী সোহেল রানা খানের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিনিয়র ও নবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের