
ইউনুছ আলী
রৌমারী উপজেলার সিএনজি স্টেশনে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ নুরুল ইসলাম (৪৫) ও রাজু মিয়া (২২)নামে দুই যুবক কে আটক করেছে রৌমারী থানা পুলিশ। গতকাল রবিবার (১৫মার্চ) দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলা মোড় সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটক কৃত নুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর উপজেলার কাদাইবাদল গ্রামের মৃত্যু ময়জান আলীর ছেলে ও রাজু মিয়া সৈয়দপুর জেলার সুখিপুর উপজেলার শরিয়তপুর গ্রামের মোবারক হোসেন এর ছেলে বলে জানা যায় ।
রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওসার আলী দৈনিক পত্রিকা গণমানুষের আওয়াজ কে বলেন , মাদক দুই ব্যবসায়ী নুরুল ইসলাম ও রাজু মিয়া কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থেকে সাড়ে ১২ কেজি গাঁজাসহ টাইঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্যে রৌমারী সিএনজি স্টান্ডে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয় । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাযতে প্রেরন করা হবে ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান