
এম হিরন প্রধান
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও ভূঁইয়া বাড়িতে নজরুল ইসলাম ভূঁইয়া রাজু মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, ইমাম, এতিমখানার শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বাদ জোহর খতমে কোরআন, বিকাল ৩টায় কবর জিয়ারত এবং বিকাল ৩টা ১৫ মিনিট থেকে নাতে রাসূল (সা.) পরিবেশন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বাদ আসর মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিকাল ৫টা ২০ মিনিটে উপস্থিত মুসল্লি, অতিথি ও স্থানীয়দের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, “প্রতিবেশীর খেয়াল রাখি, সবাই মিলে ভালো থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ