
ইউনুছ আলী
রৌমারী আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধ ও জনসচেতনতামুলক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(১৪মার্চ) সকাল ১১ টার দিকে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডিকে)ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ফেরি ঘাটে এ মানববন্ধনও পথ সভা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম খান হিরো, সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডিকে) নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার, স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন খান (অব:) সেনা সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ইউপি সদস্য রবিউল ইসলাম রানা, সিএসডিকের সভাপতি ফজর আলী, শহিদুল্লাহ কায়ছার লেবু ও শামছুন্নাহার প্রমূখ।
বক্তারা বলেন, ভারত থেকে পাহাড়ী ঢলে ও নদীর কিনার ভেঙ্গে ইটালুকান্দা হয়ে ব্রহ্মপুত্র নদের গভীরতা ভরাট হয়ে গেছে। নদের গভীরতা না থাকায় বন্যা মৌসুমে পানি উপচে পড়ে বেরি বাধ ভেঙ্গে ফসল সহ জমি ও ভিটেমাটি ভেঙ্গে তাদের জমি ও বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে। তাই কুড়িগ্রামের ইটালুকান্দা হতে জামালপুর দেওয়ারগঞ্জ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তলদেশ খনন করলে এলাকার মানুষ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। সরকারের কাছে আমাদের জোর দাবী ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা