
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় কার্যালয়ে পৌঁছালে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ শাহাদাত হোসেন, পিপিএম।
পরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপারের নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্বভার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ