
বর্তমান সরকারের বয়স মাত্র ২২ দিন, এরই মধ্যে ফ্যামিলি কার্ড সুবিধাভোগী নারীদের হাতে পৌঁছে দিয়েছে এই সরকার। শুধু ফ্যামিলি কার্ডই নয় কৃষকের ১০০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছে বর্তমান সরকার- উপরোক্ত কথাগুলি বলেছেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, বিএনপি এমন একটি দল যারা সব সময় মানুষের কষ্ট দুর্দশা লাঘব করার জন্য সব সময় মানুষের পাশে থাকে। এছাড়াও প্রতিবছর পাঁচ কোটি গাছ রোপনের মধ্যে দিয়ে ২৫ কোটি গাছ রোপন করবে বিএনপি সরকার। পাশাপাশি সারাদেশে খাল খনন প্রকল্প আগামী ১৬ই মার্চ দিনাজপুর কাহারোলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি,হাকিমপুর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পিসহ অনেকে ।
নবাবগঞ্জ উপজেলা ১ নং জয়পুর ইউনিয়নের ৬ নং ওয়র্ডের ৫৪০ জন সুবিধাভোগী নারী পেয়েছেন ফ্যামিলি কার্ড।
সিংকঃ অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল