
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ মাদক সেবনের অপরাধে দুইজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ধুনট উপজেলার নলডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল। এ সময় অবৈধভাবে মাদক সেবনের অভিযোগে মোছাঃ রোকেয়া খাতুন (৪১), স্বামী সোরাব মন্ডল এবং মোঃ ফুল মিয়া (৩২), পিতা মৃত খোকা মন্ডল—উভয়কে আটক করা হয়। তাদের বাড়ি নলডাঙ্গা গ্রামে, ধুনট উপজেলা, বগুড়া।
পরে ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক দু’জনকে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার