
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান(৫৮) সোমবার শেষ রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি ২৬ ফেব্রুয়ারি পিরোজপুর জেলায় একটি প্রশিক্ষণ শেষে বরিশাল তার নিজ বাড়িতে যান। সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ বেশি হওয়ায় তাকে গত ৬ মার্চ শুক্রবার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল ভর্তি করানো হয়। সে ডায়াবেটিকস, নিউমোনিয়া, শ্বাস-কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মনিবুর রহমান কাউখালী উপজেলায় ২০২৩ সালের ১৩ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছিলেন। অবসরে যাওয়ার ২ বছর আগেই কর্মরত অবস্থায় মারা যায় তিনি । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ১ মেয়ে রেখে যান। তার সততায় শিক্ষক সমাজ ও উপজেলা কর্মরতা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার ১০ই মার্চ সকাল ১১ টায় বরিশালের তার নিজ গ্রাম চরমোনাইতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার জানাযা অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, কৃষি অফিসার সোমা রানী দাসসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২