
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব’ তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় মাঠে, নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নাচোল শাখার বাস্তবায়নে দুর্যোগ মোকাবেলায় এক প্রস্তুতি মহড়া প্রদর্শিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা দুলাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশাহ, গোলাম মোস্তফা, মনিরুজ্জামান,
পরিসংখ্যান কর্মকর্তা আল আমিন, দুর্যোগ ব্যবস্থাপনার কার্য সহকারী কর্মকর্তা শাহিন আলম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদ হোসেন, নেজামপুর ইউপির ১,২,৩ ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য, রেবিনা বেগমসহ কোমলমতি শিক্ষার্থীরা।
দুর্যোগ মোকাবেলার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা। দুর্যোগ সাধারণত দুই ধরনের হয়। একটি প্রাকৃতিক ও অন্যটি মানব সৃষ্ট দুর্যোগ। অতিতের যেকোন সময়ের চেয়ে বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম। দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান করেন বক্তারা।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি