হোম » সারাদেশ » গোপালপুরে ইফতার সামগ্রী বিতরণ 

গোপালপুরে ইফতার সামগ্রী বিতরণ 

মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে ৮ই মার্চ রবিবার গোপালপুর উপজেলা ও পৌর  স্বেচ্ছাসেবক দলের  উদ্যোগে, গোপালপুর ও ভুয়াপুরের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী মজলুম নেতা আব্দুস সালাম পিন্টু সুস্থতার জন্য দোয়া ও ইফতার বিতরণ করা হয়,  প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মনছুর রহমান, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম সুমন,  পৌরসভা যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা যুবদলের অন্যতম  সম্মানিত সদস্য কাজী পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মোহাম্মদ জনি, মোজাম্মেল হোসেন,শহর  ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পিয়াস আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রধান অতিথি কাজী  লিয়াকত সাহেব  বক্তব্যে আব্দুস সালাম পিনটু সাহেবের জন্য ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া জন্য  দোয়া প্রার্থনা করেন, যেন বাকি রোজা গুলো বাংলাদেশের সকল মুসলিম ভাই-বোনেরা শান্তি ও রহমতের সাথে পালন করতে পারে, ও দেশের মানুষ ঈদের ছুটিতে যার যার গন্তব্যে নিরাপদে বাড়িতে পৌঁছে ঈদ উদযাপন করতে পারে এই দোয়া করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!